,

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

xvxv_119142রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা মহিলা কলেজের সামনে মাইক্রোবাস থামিয়ে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা জানান, একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন।এ সময় একটি অটোরিকশা এসে কৌশলে মাইক্রোবাসটির গতি রোধ করে থামিয়ে দেয়। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকের বাকবিতণ্ডা হয়।
এমন সময় দুইটি মোটরসাইকেলে করে মোট ছয়জন দুর্বৃত্ত মাইক্রোবাসটিকে ঘিরে এলোপাতাড়ি গুলি করে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান এ সময় পায়ে গুলিবিদ্ধ হন। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুখ হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মো. বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। গুলিবিদ্ধ না হলেও রাজু হাসান আহত হয়েছেন।গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।এ সময় দুর্বৃত্তরা ২০-২৫ রাউন্ড গুলি ছোড়েন বলেও জানান আজমল হুদা।শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নিপেন জানান, ইতিমধ্যে গাড়িটিকে (ঢাকা মেট্রো ঘ-৩৫৭৪৮৪) থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পরিদর্শক তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে