,

ঢাকায় কুয়াশা, নাকি পরিবেশ দূষণ

2ff54b1f6d1be2447cb058c832ba2ab5-001 (1)মৌসুম বলছে ফাল্গুনের এখন বিদায়বেলা, আজকের পরিবেশ তা বলছে না। আজ শনিবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের আকাশ অনেকটাই ঝাপসা। একই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম।রাজধানীতে ভোরে ঘুম থেকে জেগে কুয়াশার মতো এই ঝাপসা ভাব দেখে অনেকে অবাক। শীত ছুটি নিয়েছে সেই কবে, অথচ চারপাশে সেরকম পরিবেশ। দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে না। রাজধানীর রাজপথে সাবলীলভাবে চলতে পারছে না যানবাহন। প্রয়োজনে জ্বালাতে হচ্ছে হেডলাইট। অনেকে ভাবছেন, এটি আদৌ কুয়াশা, নাকি প্রাকৃতিক দূষণের বিরূপ প্রভাব? ঢাকাতেও চীনের মতো ধোঁয়াশা দেখা দিয়েছে—এমনটাও বলছেন অনেকে।

এ আশঙ্কা অবশ্য দূর করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ সারা দেশেই এমন ঘন কুয়াশা পড়েছে। জলীয় বাষ্পের সঙ্গে ধুলা মিশে এই কুয়াশা সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে এসেছে। ফলে দূরের জিনিস আবছা দেখা যাচ্ছে। আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমা সাধারণত দেড় থেকে দুই হাজার মিটার থাকে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাধারণত শীতের বিদায়বেলা এবং গরমের শুরুতে, অর্থাৎ, ঋতুবদলের সময়ে এ ধরনের অবস্থা হয়। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
দেখে মনে হয় যেন শীতের সকাল। কুয়াশার মধ্যে চলছে গাড়ি। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
কুয়াশার মধ্যে চলছে গাড়ি। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে