মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সেক্রেটারি নিহত

Manikganj-neta20160303093436মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সড়ক দুর্টনায় ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বারের আইনজীবী বজলুল হক (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নুরুল হক (৫৬) নামে একজন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় একটি মাটিভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রমের বাড়ি ঘিওর থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল মানিকগঞ্জ সদরে আদালতে যাচ্ছিলেন বজলুল হক ও নূরুল হক। নুরুল হক মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং বজলুল হক পেছনে বসা ছিলেন।

ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে বিপরীতগামী মাটিবাহী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য বজলুল হককে ঢাকায় নেয়ার পথে অবস্থার অবনতি হলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নূরুল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

বজলুল হকের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শোক জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ আসর ঘিওর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী