,

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে আত্মহত্যা

2016_03_03_15_50_44_yH7zUjkNELIRoUj2HoiQk1yxjFByad_originalনিজস্ব প্রতিবেদক : গত দুই দিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের গণগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনের গেট লুকাস ব্যাটারি মোড়ের সামনে থেকে বিষপান করা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাকের নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই হাসপাতালের কর্তব্যরত ইনটার্ন চিকিৎসক ফারজিনা জাহান বাংলামেইলকে জানান, ইসিজি করার আগেই নুরুল ইসলাম নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে তেজগাঁও থানার এসআই মামুন শাহ বাংলামেইলকে জানান, খবর পেয়ে লুকাস ব্যাটারির মোড় থেকে মুখে ফেনা বেরুনো অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করে আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি বলে জানান এসআই মামুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে