,

পরকীয়ার জন্যেই দুই শিশুকে হত্যা করেছে মা : র‌্যাব

two_child_murder_197055-400x266রাজধানীর বনশ্রীতে দুই শিশু (ভাই-বোন) অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমান (৬)কে তাদের মা হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক অভাব অনটনের কারণে গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে শ্বাসরোধ করে তাদের হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। এছাড়া মাহফুজার (শিশুদের মা) মানসিক অস্থিরতা, অবৈধ সম্পর্ক ও সম্পত্তির লোভ ছিল।
আজ (বৃহস্পতিবার) দুপুর একটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পিতা-মাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে। তবে ঢামেক হাসপাতলে ময়নাতদন্তে নিহত দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ