,

প্রাণ গেল দুই পুলিশের কর্তব্য পালন করতে গিয়ে 

 

 

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় কানসাটে এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্যরা হলেন-এসআই সাদেকুল ও সার্জেন্ট আতাউল ইসলাম। তারা দুজনে শিবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

polic1456972911

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কানসাটে অভিযান চালায়। মাদকদ্রব্য বহনকারী ওই ট্রাকটিকে থামার সংকেত দেয় পুলিশ। চালক তা অমান্য করে ট্রাক চালায়। সাদেকুল ও আতাউল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ট্রাকটি অতিক্রম করে সামনে দাঁড়ায়। ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় রাখা হয়েছে।দিনাজপুরের ফুলবাড়িতে সাদেকুলের বাড়ি। জয়পুরহাটের সুতিঘাটে আতাউল ইসলামের বাড়ি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে