,

বাসের চাপায় প্রাণ গেল মা-মেয়ে-পথচারীর

photo-1456907258চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বনভোজনের উদ্দেশে কক্সবাজারগামী একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সুমিতা রানী (২৮), তাঁর মেয়ে শিমু রানী (৬) ও পথচারী আরাফা বেগম (৫০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চাঁদপুর থেকে কক্সবাজার যাচ্ছিল এশিয়া লাইনের বাসটি। পথে লোহাগাড়া থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশায় থাকা মে-মেয়ে এবং রিকশার পাশে থাকা পথচারী নারী নিহত হন।

স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলাম বাবর জানান, চাঁদপুর থেকে কক্সবাজারগামী ম্যাব নামে একটি পোশাক কারখানার কর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে চাপা দেয়। এতে কয়েকজন হতাহত হন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে