বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন

 

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকার ভাগবাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

 

2015_12_16_22_34_49_dUMIptae5RVfoauI5tTiTjnLsLyyw0_original

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয় লোকজন ওই গুদামের কাছ দিয়ে যাওয়ায়র সময় ধোঁয়া দেখতে পায়। এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সাভার ও ধামরাই থেকে আরও ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা বলতে পারেনি তারা।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।