,

আউট না হয়েও সাজঘরে ফিরতে হলো পেরেরাকে (ভিডিও)

Untitled-1-copy2-400x264স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে আম্পায়ারের ভুল নতুন কিছু না। কিন্তু আজ এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের অনন্য নজির গড়লেন পাকিস্তানের আম্পায়ার শোজাব রাজা। যার শিকার হলেন থিসারা পেরেরা। আউট না হয়েও সাজঘরে ফিরতে হয়েছে শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে। ৬ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতীয় বোলারদের নাজেহাল করে দিচ্ছিলেন পেরেরা। সেসময় অশ্বিনের বলে স্টাম্পিংয়ের জোড়ালো আবেদন করেন মহেন্দ্র সিং ধোনি। পেরেরা আউট ছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য থার্ড আম্পায়ারের কাছে যাওয়ারও প্রয়োজন অনুভব করেননি স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার শোজাব রাজা। সঙ্গে সঙ্গেই তুলে দিয়েছিলেন আঙুল। সাজঘরের পথ ধরেছিলেন পেরেরা। কিন্তু পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় পেরেরা আউট ছিলেন না। ধোনি স্টাম্প ভেঙে দেওয়ার আগেই পৌঁছে গিয়েছিলেন নিরাপদ অবস্থানে।
বিতর্কিত আউটের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে পেরেরা খেলেছিলেন ৬ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস। মেরেছিলেন দুইটি চার ও একটি ছয়। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ১৩৮ রান জমা হওয়ার পেছনে বড় অবদান ছিল পেরেরা এই সংক্ষিপ্ত ইনিংসটার। এভাবে আউট হয়ে না গেলে শ্রীলঙ্কার সংগ্রহ আরো একটু বড় হতেই পারত।

http://jwpsrv.a.ssl.fastly.net/content/conversions/uUsqdmcA/videos/IebIFNER-18265600.mp4?token=0_56d5f9f2_0x35ba57ee00c6fe9ce59170c84b8d8e9e1e5bbe6e

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে