সন্ত্রাসী বাদশা লস্কর অস্ত্র ও গুলিসহ আটক
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০৮টি গুলিসহ বাদশা লস্কর নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।মঙ্গলবার ভোরে শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাদশা ব্যাসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে।

ঝিনাইদহ র্যাবের ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বাদশা লস্করকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি এসএমজি, একটি দোনালা শুটারগান, ১০৮টি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।











