,

ধানমণ্ডি লেক থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

lagরাজধানীর ধানমণ্ডি লেক থেকে সুদীপ্ত দত্ত নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমণ্ডি থানার ওসি নূরে-আজম মিয়া জানান, মঙ্গলবার সকালে জিগাতলা সংলগ্ন লেকের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পথচারীরা। পরে সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, সুদীপ্ত বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাসা ১৬৯/১ পূর্ব রায়ের বাজার। বাবার অসীম কুমার দত্ত। পুলিশের কাছে সুদীপ্তের মা ছন্দা দত্ত জানিয়েছেন, দুই দিন আগে তার ছেলে বাসা থেকে রাগ করে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে কি কারণে সুদীপ্তের লাশ পানিতে পাওয়া গেল তা তিনি ধারণা করতে পারছেন না।

সুদীপ্তের গায়ে গেঞ্জি ও প্যান্ট ছিল। সারা শরীর ফুলে গেছে; আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। লাশটি কয়েকদিন আগের হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য সুদীপ্তর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশের ধারণা, সুদীপ্ত আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে