,

রাজধানীতে মধ্যরাত ও ভোরে কুপিয়ে ছিনতাই, আহত ২

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ি ও খিলগাঁওয়ে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— সবুজ মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (২২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2015_12_18_09_05_44_a9DmyJx7AbyJefyuLq746wX1jvHcnN_original

 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ি থানাধীন ধলপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন সবুজ মিয়া নামে প্রাণ কোম্পানির এক কর্মচারী। তিনি সায়দাবাদ থেকে ধরপুরে তার বাসায় ফিরছিলেন। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে আসলে ৪/৫জন ছিনতাইকারী তার পথরোধ করে এলাপাথাড়ি কোপায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা ৭ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।

 

 

এর আগে রাত ২টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা সাদ্দাম হোসেন নামে এক প্রাইভেট কার চালককে কুপিয়ে ২২ হাজার টাকা নিয়ে যায়।ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে