,

শরীয়তপুরে গ্যাসের আগুনে পুড়ল দিনমজুরের ঘর

 

 

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে গ্যাসের আগুনে এক দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের মিরা কান্দ্রি গ্রামে এ ঘটনা ঘটে।সরেজমিনে জানা গেছে, মিরা কান্দি গ্রামের মতলব সরদারের ছেলে কৃষক দিনমজুর কামাল সরদার ভোরে মাটি কাটার কাজে বের হন। তার স্ত্রী মুন্নী বেগম ছোট মেয়ের খাবার তৈরি করার জন্য গ্যাসের চুলা চালু করতে গেলে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুন্নি বেগম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হতে পারলেও ঘরের মালামাল রক্ষা করতে পারেনি। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্যাসের আগুনে আশা এনজিও থেকে ঋণ নেওয়া ২৮ হাজার টাকা ও প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

কামাল সরদারের স্ত্রী মুন্নী বেগম বলেন, ‘বাচ্চার খাবার তৈরি করার জন্য ভোরে গ্যাসের অটো চুলা চালু করতে গেলে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে শুয়ে থাকা ৫ বছরের ছেলে সিয়াম, ৩ বছরের তাওহিদ ও ১ বছরের মেয়ে তাবাসসুমকে নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করি। আগুনে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

 

 

কামাল সরদার বলেন, ‘গতকাল রাতে নতুন করে গ্যাস ভরে আনি। রাতে আর গ্যাসের চুলা জ্বালানো হয়নি। আজ সকালে ইটের ভাটার মাটি জন্য ট্রলারে মাটি কাটতে বাড়ি থেকে বের হয়ে যাই। এর ১ ঘণ্টা পর খবর পাই বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে দেখি সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। জমি রাখার জন্য আশা এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ আনছিলাম। সেই টাকার কিছু খরচ করার পর বাকি ২৮ হাজার টাকা ঘরে ছিল যা পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ঘরের প্রায় ২ লাখ টাকা পরিমাণ মালামাল পুড়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে