,

নারায়ণগঞ্জে  ফিলিং স্টেশনের ট্যাংকিতে পড়ে দুই শ্রমিক নিখোঁজ

 

 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকায় ফিলিং স্টেশনের তেলের ট্যাংকিতে পড়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।নিখোঁজ শ্রমিকদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ দুইজন হলেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী হান্নান (৪৬) ও ম্যানেজার মাসুম (৫০)।

filingstation1456742359

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই মাকসুদ জানিয়েছেন, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকায় মেসার্স চাঁন অ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের শাখা প্রতিষ্ঠান ময়না ট্রেডিংয়ের ফার্নিস তেলের (পোড়া তেল) ট্যাংকের ময়লা পরিষ্কার করতে সোমবার সকাল ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী হান্নান ও ম্যানেজার মাসুম ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বেরিয়ে না আসায় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মচারীদের সন্দেহ হয়।

এ সময় এলাকাবাসী ট্যাংকের ভেতরে নেমে তাদের সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে