মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বৃক্ষ মানবকে’ দেড় বছর পর্যন্ত হাসপাতালে থাকতে হবে

bbc pic_118500ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ‘বৃক্ষ মানব’ নামে পরিচিত বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদারকে চিকিৎসার জন্য আগামী দেড় বছর পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে।আগামী দুই সপ্তাহের মধ্যে তার বাম হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকরা।আবুল বাজানদারের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সভা শেষে সোমবার একথা জানানো হয়েছে।
মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা: সাজ্জাদ খন্দকার বিবিসি বাংলাকে জানিয়েছেন আবুল বাজানদারের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল।তার ডান হাতে এরই মধ্যে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে।ড: সাজ্জাদ খন্দকার জানিয়েছেন প্রথমে তারা ভেবেছিলেন ডান হাতের অস্ত্রোপচার পুরোপুরি শেষ করার পর আরেকটি হাতে অস্ত্রোপচার করা হবে।কিন্তু এখন তারা ভাবছেন যে ডান হাতের ক্ষত শুকিয়ে আসতে খানিকটা সময় লাগবে। সেজন্য এরই মধ্যে আরেকটি হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।চিকিৎসকরা মনে করছেন আগামী দুই সপ্তাহের মধ্যে বাম হাতে অস্ত্রোপচারের জন্য শারীরিকভাবে স্থিতিশীল আছেন আবুল বাজানদার।ডা: সাজ্জাদ খন্দকার জানিয়েছেন এখনো পর্যন্ত তারা যেসব পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন সেখানে আবুল বাজানদারের হাতে ক্যান্সারের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।এছাড়া তার শরীর থেকে নেয়া কিছু নমুনা পরীক্ষা-নিরীক্ষা জন্য বিদেশে পাঠানো হয়েছে। সেগুলোর প্রতিবেদন আসতে আরো দুই মাসের মতো সময় লাগতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।চিকিৎসক ডা: সাজ্জাদ খন্দকার জানিয়েছেন, আবুল বাজানদারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এজন্য তাকে ধারাবাহিক অস্ত্রোপচার করতে হবে।আবুল বাজানদার নামের ২৫ বছরের এই যুবক গত প্রায় এক দশক যাবত এই রোগে ভুগছেন।
এর ফলে তার দুই হাত এবং পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শেকড়ের মতো রূপ নিয়েছে।গত ৩০ জানুয়ারি আবুল বাজানদারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের