,

নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন

mintuuuu-1নিজস্ব প্রতিবেদক : নাশকতার সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

আবদুল আউয়াল মিন্টু সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে তিনি এ আবেদন করেন। দুপুরে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে পল্টন থানায় দায়ের করা পাঁচ ও রামনা থানায় দায়ের করা এক মামলা এবং শাহবাগ থানায় দায়ের করা এক মামলার জামিন শুনানি ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলমের আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় ২০১৫ সালের জানুয়ারি মাসে ছয় মামলা এবং ২০১৪ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। দায়ের করা মামলাগুলোতে মিন্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ