,

কিবরিয়া হত্যা: পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ

1456731684হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক ১০ জনের মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এই আদেশ দেন।

আদেশের সময় কারাগারে থাকা ১৪ জনের মাঝে ১১ জন এবং জামিনে থাকা আটজনের মাঝে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। ৩১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে মুফতি আব্দুল হান্নান, মিজানুর রহমান, আবু ইউসুফ, বদরুল আলম, হাফেজ সৈয়দ নাইম, মাওলানা শেখ ফরিদ, আব্দুল মাজেদ, মুফতি মঈন উদ্দিন শেখ, শরিফ সাহেদুল আলম, শেখ মাওলানা সালাহ উদ্দিন ও মহিবুল্লাহকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

আর উচ্চ আদালত থেকে জামিনে থাকা ৮ জনের মাঝে বিএনপি কর্মী জয়নাল আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন ওরফে মোমিন আলী, মোঃ তাজুল ইসলাম, মোঃ শাহেদ আলী ও মোঃ সেলিম আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত থেকে সময় নিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম ও আয়াত আলী। তবে কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী। আসামিপক্ষে ছিলেন জেলা বারের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ। এই মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মাওলানা তাজ উদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাইসহ ১০ জন পলাতক রয়েছেন।

কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় মোট ৩২ জনকে আসামি করে সর্বশেষ সম্পূরক চার্জশিটট দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে ১৪ জন কারাগারে, আটজন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন। হত্যা মামলাটির বিচারকার্য বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ