,

আজ ভাঙবে মিলনমেলা

images (22)আজ শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ২৮ দিনে বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৩শ’ টির বেশি বই। বিক্রি ছাড়িয়ে গেছে ৮ লাখ বই। মাস জুড়ে নিরাপত্তা নিয়ে খুশি লেখক, পাঠক ও প্রকাশকরা।
অমর একুশে বই মেলায় এখন বিদায়ের সুর। সোমবার শেষ হচ্ছে লেখক, পাঠক, প্রকাশকদের এই মিলন মেলা। প্রথম দিকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের স্টল ঘুরে যারা শুধু বই দেখেছে এখন তারা কেনা কাটায় ব্যস্ত। এবার প্রায় মাসজুড়েই মেলা প্রাঙ্গন ছিল পাঠক ও দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি।
মেলায় ঘুরতে আসা এক পাঠক বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অমর একুশে গ্রন্থমেলায় ছুটে আসে মানুষ নাড়ীর টানে’। মেলায় প্রতিদিন গড়ে ১শ’ টির বেশি বই প্রকাশিত হয়েছে। বিক্রি হয়েছে ৮ লাখেরও বেশি বই। আর এসব বইয়ের বেশিরভাগ পাঠকই নবীণ।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আগে এই বই মেলায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয়। এখন আমার মনে হয় বই মেলায় ১শ’ কোটি টাকার বই বিক্রি হয়। অতএব ডিজিটাল যুগে বইয়ের প্রতি মানুষের আকর্ষণ কমেছে এটা মনে হয় না।’
গত বছর জঙ্গি হামলায় লেখক অভিজিত রায়ের খুনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে মেলা আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার মেলার শুরু থেকেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
ডিএমপির কমিশানর আসাদুজ্জামান মিয়া বলেন, ‘মাসখানেক আগে থেকে আমরা থ্রেট এসেসমেন্ট করেছি। কোথায় কোথায় সসমস্যা হতে পারে সেটা চিহ্নিত করেছি। সেই চিহ্নিতের আলোকে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের আমরা হকার উচ্ছেদ করেছি, ভাসমান দোকান উচ্ছেদ করেছি, এখানে নজরদারি বৃদ্ধি করেছি’। পাঠক ও দর্শনার্থীদের সুবিধার্থে সোমবার শেষ দিন বেলা ১ টা শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে