,

ঢাকা-বরিশাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলো স্থানীয় রাজমিস্ত্রি মো. শরীফের ছেলে হাসান (১৮) ও আকবর হাওলাদারের ছেলে ধামুরা মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তফা (১৭)। উভয়ের গ্রাম উজিরপুরের উত্তরধামুরা।

az-Sorok-Durghotona21

আজ বিকেল ৪টায় উজিরপুরের দত্তেরসর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম পিপিএম জানান, আজ বিকেল ৪টার দিকে বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়।

আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, নিহত মো. মোস্তফা উজিরপুরের ধামুরা কেন্দ্র এসএসসি পরীক্ষা দিয়ে হাসানের সঙ্গে মোটরসাইকেলযোগে সানুহার যাচ্ছিল। এ ছাড়া তার বাবা আকবার হাওলাদার তিন মাস আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে