,

ক্যাফে জুবলী হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার বাটালি রোড এলাকার ক্যাফে জুবলী হোটেল নামের একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, পচা-বাসি খাবার পরিবেশন এবং ময়দার কাঁচা খামিরের সঙ্গে কাঁচা মাংস সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

 

download

রোববার দুপুরে ম্যাজিট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, ক্যাফে জুবলী হোটেলে অভিযানে দেখা যায় এই হোটেলের ফ্রিজে কাঁচা পরোটার খামিরের উপর রক্ত জমাট বাঁধা কাঁচা মাংস সংরক্ষণ করা হয়েছে। ফ্রিজের ভেতর এতোই নোংরা যে এটি কখনো পরিষ্কার করা হয়েছে তার কোনো ঠিক নেই। হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাবার দাবার রান্না করা হচ্ছে। হোটেলে বিক্রি হচ্ছে পচা-বাসি খাবার। এসব অপরাধে ক্যাফে জুবলী রেস্টুরেন্টের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।চট্টগ্রাম মহানগরীতে চলমান এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে