,

ময়মনসিংহ ও শেরপুরে অভিযান চালিয়ে এক ভুয়া ডিআইজিসহ চার প্রতারক গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার ময়মনসিংহ ও শেরপুরে অভিযান চালিয়ে এক ভুয়া ডিআইজিসহ চার প্রতারক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভুয়া ডিআইজি নড়াইলের লোহাগড়া থানার আ: ছাত্তারের ছেলে মো. রনি আমিন, শেরপুর সদর উপজেলার কামারের চর কলেজের শরীরচর্চা শিক্ষক মো. জুলহাস উদ্দিন, মো. আবু সাইদ ও ময়মনসিংহের মো. কামরুজ্জামান।

sherput dig atok
পুলিশ জানায়, ডিআইজির পরিচয়ে ওই চার প্রতারক শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর সোলারচর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে মো. মাসুম মিয়া, বেতমারী পশ্চিম পাড়া গ্রামের নেহাজ উদ্দিনের ছেলে সোহেল রানা, বেতমারী উত্তরপাড়ার আয়নাল হকের ছেলে সুজন মিয়াসহ আরও ৮ জনের কাছ থেকে পুলিশের এস আইসহ সরকারি চাকুরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে মাসুম, সোহেল ও সুজনের কাছ থেকে ডিআইজির স্বাক্ষরকরা ভুয়া নিয়োগপত্র দিয়ে ২১ লাখ টাকা আত্মসাত করে। পরে তাদের শেরপুর শহরের কবির প্যাথলজিতে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে ময়মনসিংহে ট্রেনিংয়ে যাওয়ার কথা বলে।

 

 

বিষয়টি নিয়ে সন্দেহ হলে ঘটনাটি শেরপুর সদর থানায় জানানো হয়। পরে ওসি মাযহারুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে ভুয়া ডিআইজি রনি আমিন ও তার পিএস পরিচয়দানকারী কামরুজ্জামানকে গ্রেফতার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিতে প্রতারক চক্রের অপর দুই সদস্য শিক্ষক জুলহাস উদ্দিন ও আবু সাইদকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের আইডি কার্ড ও বিভিন্ন নিয়োগ সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ