,

মহাখালী ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

Mohakhali-Brack---05নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের পঞ্চমতলায় আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতর ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। পরে আরও ৫টি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতিকুর রহমান জানান, ব্র্যাক সেন্টারে আগুন রাত ৮টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টা ২০ মিনিটে সম্পূর্ণ আগুন নিভে গেছে।

তিনি আরও বলেন, সেন্টারের পঞ্চমতলার মানবসম্পদ বিভাগের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে