,

নরসিংদীতে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন রোববার

 

 
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করা হবে আগামীকাল রোববার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন।

 

Narshindi1456570537 (1)

নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।পলাশ উপজেলার কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে ২০০ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলবে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড।

 

কোম্পানির ব্যবস্থাপক (লজিস্টিক অ্যান্ড শিপিং পোর্ট) মো. এমরান মিয়া চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ২০০ একর ভূমির ওপর ৭০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। জমিতে বালি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কিছু দিনের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে। অবকাঠামোর কাজ শেষ হলে প্রকল্পের কারিগরি কাজ শুরু হবে।

 

একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালসহ এই অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে বস্ত্র, ওষুধ, কৃষিনির্ভর শিল্প এবং ঘড়ি, ডিজিটাল যন্ত্রপাতি, চিকিৎসা, অপারেশন ও জীববিজ্ঞানের যন্ত্রপাতি তৈরির কারখানা। অর্থনৈতিক অঞ্চলে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান (ইটিপি) স্থাপন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

 

তিনি আরো জানান, এই কনটেইনার টার্মিনাল ও শিল্প এলাকা স্থাপিত হলে বিদেশ থেকে পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নৌপথে পণ্য আমদানির নয়া দিগন্ত উন্মোচিত হবে এবং সড়ক ও রেলপথে চাপ কমে যাবে। পরিবহন ব্যয় সড়ক ও রেলপথের তুলনায় দেড়গুণ কমে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে বার্জযোগে মালামাল খুব সহজেই নদীপথে এ কে খান কনটেইনার টার্মিনালে পৌঁছে যাবে। আর এখানে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে