,

রংপুরে শাশুড়ির আগুনে দগ্ধ গৃহবধূ

 

 
নিজস্ব প্রতিবেদক : ‘১২ বছর ধরে অনেক নির্যাতন সহ্য করে মুখ বন্ধ করে ওই বাড়িতেই ছিলাম। দুই মেয়ে মুন্নী (১০) ও মুক্তার (৮) কথা ভেবে সবকিছু মুখ বুজে সহ্য করেছি। বিয়ের পর থেকেই আমার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে শশুর বাড়ির লোকজন। শেষ পর্যন্ত শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চাইলো।’ কথাগুলো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ গৃহবধূ তাহমিনার।

Rangpur1456571267

শনিবার হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণাকাতর অবস্থায় তাহমিনা সাংবাদিকদের কাছে আকুতি জানিয়ে শাশুড়ির শাস্তি দাবি করেন।পারিবারিক কলহের জেরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে শাশুড়ি। বৃহস্পতিবার রাতে জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাদোন গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার সকালে রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুল মান্নানকে আটক করেছে।

 

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক শাহ হাকিম আজমল হোসেন বলেন, তহমিনার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ রংপুর মেডিক্যাল থেকে মান্নানকে আটক করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং শাশুড়িকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ