বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা আকাশের নিচে ৩ বছর ধরে পাঠদান করানো হচ্ছে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায়

 

 
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ৩ বছর ধরে খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। এতে করে শিক্ষার মান ভেঙে পড়ার উপক্রমসহ দিন দিন শিক্ষার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে।

 

image_136519_0

জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটি ২০১৩ সালে জাতীয়করণ হয়। বিদ্যালয়ের ৩টি কক্ষ এলজিইডি থেকে ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মাণ করা হয়। কক্ষগুলোর মধ্যে ১টি অফিস ও ২টি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হতো।
কিন্তু নির্মাণের ক’বছর পরেই ভবনগুলোতে ফাঁটল ধরায় প্রায় ৩ বছর আগে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত ঘটনাস্থলে গিয়ে আনুষ্ঠানিকভাবে ৩টি ভবনকেই ঝুঁকিপূর্ণ বলে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর থেকেই শিক্ষকেরা শিশু শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রেখেছেন।

 

এদিকে খোলা আকাশের নিচে পাঠদান করায় শিশু শিক্ষার্থীরা পড়া-লেখায় মনোযোগী হতে পারছে না। ফলে বিদ্যালয়টির পড়ালেখা বিঘœ ঘটছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন জানান, বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক বার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে শিশু শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে খেলার মাঠে পাঠদান করানো হচ্ছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কামাল উদ্দিন জানান, বিদ্যালয়টির ভবন নির্মাণের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে