,

১৫ জনকে কুপিয়ে জখম ক্রিকেট নিয়ে সংঘর্ষে

 

 

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনকে কুপিয়ে জখম ও পাঁচটি ঘরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।শুক্রবার জুমার পর থেকে মাগরিব পর্যন্ত কলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরছকিনা গ্রামে যুবলীগ নেতা সিরাজ হায়দারের গ্রুপ ও মুড়ি ব্যবসায়ী শাহাবুদ্দিন হাওলাদারের পরিবারের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সিরাজ হায়দার জানান, তার ভাতিজা সজিবের সঙ্গে শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে মিজানের ক্রিকেট খেলা নিয়ে সংর্ঘষ হয়। পরে তারা সজিবকে ধরে নিয়ে মারপিট করে তাদের ঘরে চৌকির নিচে লুকিয়ে রাখে। এ ঘটনা জানাতে জুমার নামাজের পর সিরাজ হায়দারের ভাইা রতন, বিল্লাল, কামাল ওই বাড়িতে গেলে তাদের অতর্কিত কুপিয়ে জখম করা হয়।

 

Bhola1456532696

 

এ খবর পেয়ে সিরাজ হায়দার, তার স্ত্রী অনু, ভাতিজা হাসান, আল-আমিন, ভাইয়ের স্ত্রী পারভিনসহ বিকেলে ওই বাড়িতে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।অপরদিকে শাহাবুদ্দিন হাওলাদারের পুত্রবধূ রুমা জানান, তিনি দুপুরে পুকুরে পাড়ে গোসল করতে গেলে পুকুর পাড়ে সিরাজ হায়দারের ভাতিজাসহ কয়েকজন অশ্লীল মন্তব্য করেন। এ ঘটনা তার স্বামী মিজানকে জানালে মিজান সিরাজ হায়দারের বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে সেখানে কথা কাটাকাটি হয়। পরে সিরাজ হায়দারের লোকজন মিজানের বাবা শাহাবুদ্দিন হাওলাদারের বাড়িতে এসে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে শাহাবুদ্দিন হাওলাদার, স্ত্রী জোসনা, জামাতা মতিন, ছেলে সোহেল, মিজান ও জিহাদসহ দুই গ্রুপের অন্তত ১৫ জন মারাত্মক জখম হয়।

 

 

আহতদের নিয়ে লালমোহন হাসপাতাল ও বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করানো হয়।সন্ধ্যার পূর্বে পুনরায় শাহাবুদ্দিন হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে শাহাবুদ্দিনের ঘর, ভাতিজা কবিরের ঘর ও হনুফার ঘর, তাজল ইসলামের ঘর, তোফায়েলের ঘরসহ পাঁচটি ঘরে এলোপাথারি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবন্থা বিরাজ করছে।

 

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান জানান, পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে