,

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার

 

 
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভার মহব্বতপুর গ্রামে শিশুকে (৫) শ্লীলতাহানির অভিযোগে বেলাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

 

greftar_sm_680960100_89761

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বেলাল হোসেনের বাড়িতে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বেলাল হোসেনের বাড়িতে শিশুটি টিভি দেখতে আসে। বেলালের ঘরে কোনো লোকজন না থাকায় এরই সুযোগে বেলাল হোসেন ওই শিশুকে ধরে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।

 
ধর্ষক বেলালকে স্থানীয় লোকজন আটক করে সুধারাম থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বেলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।সুধারাম থানার তদন্ত (ওসি) মির্জা মো. হাসান জানান, ৫ বছরের এক শিশুকে শ্লীলতাহানির ঘটনায় বেলাল হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে