বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর বগুড়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক পশু চিকিৎসকের লাশ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিনের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

1455897252250

নিহত পশু চিকিৎসক কামরুজ্জামান নান্নু (২৬) কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে। তিনি গ্রামে পশু চিকিৎসক হিসেবে কাজ করতেন।পুলিশ জানায়, তিন দিন আগে নান্নু বাড়ি থেকে নিখোঁজ হন। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী ছাতুয়া গ্রামের লোকজন প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিনের সেপটিক ট্যাঙ্কে মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা শনাক্ত করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব রাইজিংবিডিকে জানান, হত্যাকা-ের কোনো ক্লু এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর