বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই মোটরসাইকেলসহ দুই আসামি গ্রেফতার ২

 

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তারা হলেন টঙ্গীর দত্তপাড়ার চানকির টেক এলাকার মো. আনোয়ার হোসেন(২২) ও মো. হেলাল উদ্দীন (৫৫)।

 

72275124052

শুক্রবার সকালে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়িস্থ স্পেশালাইজড কোম্পানির স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে টঙ্গীর এশিয়া ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে (টঙ্গী থানার মামলা নং-৪৭) একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ও উদ্ধারকৃত মোটরসাইকেল টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।