সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু মহাজোটের মানববন্ধ

 

 

 
নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে মঠের পুরোহিত যজ্ঞেস্বর রায়কে গুলি করে হত্যা ও হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন সংযোজনের অপচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে হিন্দু মহাজোট লক্ষ্মীপুর জেলা শাখা।

 

manob_bondhon1456468262

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ কুমার বর্মণ, হিন্দু মহাজোট লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কার্তিক সেন গুপ্ত, জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি এম আলাউদ্দিন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিকলীগের সভাপতি একেএম শাহ্জাহান কামাল, হিন্দু মহাজোটের নেতা গৌতম মজুমদার, শিমুল দেবনাথ, সন্টু কর, কেশব দেবনাথ প্রমুখ।

 

বক্তারা বলেন, পঞ্চগড়ের মঠ প্রধান যজ্ঞেসর রায়ের হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং হিন্দু সম্প্রদায়ের বিবাহ বিচ্ছেদ আইন প্রণয়ন করার যে চেষ্টা চালাচ্ছে তা ধর্মীয় বিধিবিধানে সম্পূর্ণ পরিপন্থি। তাই হিন্দু বিবাহ আইন হিন্দু সম্প্রদায়ের ওপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা