,

সিলেটে ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হত্যা মামলার আসামি গ্রেফতার

gggg_96257_110564

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 
গ্রেফতারকৃত নাহিদ হাসান সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনী রোড এলাকার দুলাল হাসানের ছেলে। তবে তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। নাহিদও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

 

নাহিদ হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ।
প্রসঙ্গত, গ্রুপ বদলের জেরে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান নিজ দলীয় ক্যাডারদের হাতে খুন হন। হত্যাকান্ডের পরদিন তার বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ