মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাশের পরিচয় মিলল অবশেষে

 

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ি থেকে উদ্ধার যুবকের পরিচয় মিলেছে। তার নাম শরিফুল ইসলাম ওরফে নজু (২৬)। তিনি যশোর শহরের ষষ্টীতলাপাড়ার মো. চুন্নু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে নজুর মা রহিমা বেগম ও বাবা চুন্নু মিয়া উদ্ধার যুবকের ছবি দেখে তাকে শনাক্ত করেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

 

Jessore1456405678

চুন্নু মিয়া ও রহিমা বেগম জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাতে একটা ফোন পেয়ে নজু বাড়ি থেকে বের হয়। যাওয়ার সময় বলে যায় ৫ মিনিটের মধ্যে চলে আসবে।পরে সে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, রেল স্টেশন এলাকার নিঝুম হোটেলের সামনে থেকে পুলিশের লোকজন তাকে বোরকা পরিয়ে গাড়িতে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
 

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় নজুর মা-বাবা তাদের সন্তানের বিষয়ে খোঁজখবর নিতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পুলিশ তাদের উল্টো নজুর বন্ধুদের নাম ও ফোন নম্বর চায়।ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ি এলাকার যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

এ বিষয়ে কথা হয় যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের সঙ্গে। তিনি উদ্ধার হওয়া মরদেহ নজুর কিনা তা জানেন না।
তিনি বলেন, ‘নজুর স্বজনরা এসেছিলেন থানায়। আমরা তাদের কাছে তথ্য চেয়েছিলাম; তারা দিতে পারেননি।’ তিনি স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের কথা অস্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী