,

স্বামীর আত্মসমর্পণ স্ত্রীকে হত্যার পর

 

নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মসমর্পণ করেছেন স্বামী মনির হোসেন (৩০)।
বৃহস্পতিবার বিকেলে তিনি খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে পুলিশের হেফাজতে দিয়েছেন।

 

Khulna451456406021

দৌলতপুর থানার এসআই রঞ্জন দাস জানান, দৌলতপুরের মহেশ্বরপাশা সেনপাড়া বউবাজার সংলগ্ন মান্নান ড্রাইভারের ভাড়াটিয়া মনির হোসেন বৃহস্পতিবার সকালে তার স্ত্রী রাহিমা বেগমকে (২৪) শ্বাসরোধে হত্যা করে। পরে সে নিজেই আদালতে গিয়ে ঘটনা স্বীকার করে। এরপর আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, স্থানীয় সেনপাড়ার বাসিন্দা মনির হোসেন পারিবারিক কলহে ভুগছিল। এ নিয়ে মাঝে-মধ্যেই সে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ত। তার জেরেই সে স্ত্রীকে হত্যা করে। গ্রেফতারকৃত মনির স্থানীয় মুজিবুর হাওলাদারের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল ওয়াহাব বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ