,

পোশাক কারখানায় ডাকাতি করে পালানোর সময় গুলিবিদ্ধ ৪

 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে একটি পোশাক কারখানায় ডাকাতি করে পালানোর সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে চার ডাকাত আহত হয়েছেন।বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে।

 

Gazipur

গুলিবিদ্ধ চার ডাকাতকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)।

 
গাজীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিজানুর রহমান নামে এক ডাকাত ৩/৪ দিন আগে ওশান গার্মেন্টে নিরাপত্তা প্রহরীর চাকরি নেন। বৃহস্পতিবার রাতে সে ওই কারখানার পার্শ্ববর্তী একটি দোকান থেকে অন্য প্রহরীদের পিঠা খাওয়ালে তারা অচেতন হয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাতদল মাইক্রোবাসে করে এসে ওই কারখানায় আসে। কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল নিয়ে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় ডিবি পুলিশের মুখোমুখি হয় তারা।এ সময় ডকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এতে চার ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।এসআই আরো জানান, এরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। এ চারজনের নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ