বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : জেলার মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাহিদ নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

 

kxbjbgnu1456385019

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাটিকামারী ইউনিয়নের গোয়া বাহারা গ্রামের নানাবাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।নাহিদ নানা আদাম আলী শেখের বাড়িতে থাকত। সে ঢাকার গেন্ডারিয়া এলাকার জনি শেখের ছেলে।

মুকসুদপুর থানার উপপরিদর্শক লিয়াকত আলী জানান, গত সোমবার বিকেলে নিখোঁজ হয় শিশু নাহিদ। এর পর থেকে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে পচা গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।