বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী ও সতীন গ্রেফতার : প্রথম স্ত্রীকে নির্যাতন অভিযোগে

 

 
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শহরের একটি বাড়িতে সাত দিন প্রথম স্ত্রী নূরুন্নাহারকে আটকে রেখে নির্যাতনকারী স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে তাদের আটক করা হয়।

Jhenaidah1456405253

আটক শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সোনারদাড়ি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, নূরুন্নাহারকে নির্যাতনের পর স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুন রাতে পালিয়ে হাটগোপালপুরে তার এক আত্মীয় বাড়িতে অবস্থান করছিল। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।