বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের তদারকিতে এমএসসি নিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক : পদ্মাসেতুর কাজ শুরুর আড়াই বছর পরে ব্যবস্থাপনা সহায়ক পরামর্শক (এমএসসি) নিয়োগ দেয়া হয়েছে। পদ্মাসেতুর প্রকল্পের ব্যবস্থাপনা সহায়ক পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাজ্যের হাই পয়েন্ট রেন্ডাল (এইচপিআর) অ্যান্ড অ্যাসোসিয়েটসের অধীনে কয়েকটি কোম্পানিকে যৌথভাবে এ দায়িত্ব দেয়া হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ১৬৯ কোটি টাকা।

pama_24450

 

বুধবার বিকেলে রাজধানীর সেতু ভবনে এ সংক্রান্ত একটি চুক্তিসই হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) পক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে ইউকের হাই পয়েন্ট রেন্ডেল কোম্পানির পরিচালক ভ্যারডম্যান জোসে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৩১ ভাগ।এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু’টির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শক নিয়োগ চুক্তিও এসময় স্বাক্ষরিত হয়।

 

 

এ চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে বিবিএ’র প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনালের পক্ষে দক্ষিণ এশিয়া-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদ চুক্তি স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট-১ এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদসহ পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিবিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু পুরো প্রকল্পের সার্বিক কাজের তদারকির জন্য এই ব্যবস্থাপনা সহায়ক পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগের পর থেকে প্রকল্পের কাজ যতোদিন চলবে ততোদিন এই প্রতিষ্ঠান কাজের তদারকি করবে। তাই ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে ইংল্যান্ডের এইচপিআর প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়।

 

 

 

সেতু বিভাগের সূত্র জানায়, প্রকল্পের কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে তা যাচাই-বাছাইয়ের দায়িত্ব নির্মাণ তত্ত্বাবধান করবে এই পরামর্শক প্রতিষ্ঠান। এছাড়া প্রকল্পের গুণগত মান, নির্মাণ সামগ্রী কেনাকাটা, নির্মাণ প্রক্রিয়া ত্রুটি-বিচ্যুতির (ভেরিয়েশন) মাত্রা প্রভৃতি নিশ্চিত করার দায়িত্ব এ পরামর্শকের।

 

 

কিন্তু ২০১৪ সালে জুন থেকে পদ্মাসেতুর কাজ শুরু হলেও এতোদিন প্রকল্প পরামর্শ নিয়োগ করা হয়নি। তাই পরামর্শক নিয়োগ না হওয়ায় পদ্মাসেতু বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বলে সেতু বিভাগ সূত্রে জানায়। তাই ব্যবস্থাপনা সহায়ক পরামর্শক (এমএসসি) প্রতিষ্ঠান হিসেবে এইচপিআরকে নিয়োগ দেয়া হচ্ছে। এতে পদ্মাসেতুর কাজের অনেক গতি আসবে বলে মনে করা হচ্ছে।

এইচপিআর অ্যান্ড অ্যাসোসিয়েটসের অধীনে রয়েছে যুক্তরাজ্যের হাই পয়েন্ট রেন্ডাল ও পাডেকো কোম্পনি লিমিটেড, জাপানের কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের বিসিএল অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানগুলো পদ্মাসেতু প্রকল্পে নির্মাণ তদারকি ও অন্য কাজ ব্যবস্থাপনায় সেতু বিভাগকে সহায়তা করবে। পদ্মাসেতু প্রকল্পে এমএসসি নিয়োগে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয় ২০১৪ সালের ডিসেম্বরে। এতে ১২টি দেশের ১৫টি কোম্পানি একক বা যৌথভাবে আগ্রহ দেখায়। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে নিয়োগ পাচ্ছে এইচপিআর অ্যান্ড অ্যাসোসিয়েটস।

 

 

জানা গেছে, ২০১৪ সালের ১৭ জুন পদ্মাসেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। এরপর ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে জমি হস্তান্তর করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান মাটির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। তাই পদ্মাসেতুর নির্মাণকাজ শুরুর সঙ্গে সঙ্গেই ব্যবস্থাপনা পরামর্শক ও প্যানেল অফ এক্সপার্ট কমিটিতে আন্তর্জাতিক সদস্য নিয়োগ দেয়ার কথা ছিল। কিন্তু এতোদিন সম্ভব হয়নি। পরামর্শক নিয়োগ ছাড়াই পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল বলে সেতু বিভাগের সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে