ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : মৃতদেহের মোটিফ রাজধানীর ধোলাইপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মাসুদ রানা (২৩)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধোলাইপাড় কবরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা ওহাব মোল্লা দাবি করেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে রানাকে হত্যা করা হয়েছে।’











