বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ৬ লাশ উদ্ধার

nganj_map_5144নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের সবার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে সবশেষ দুজনের লাশ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় উদ্ধার কার্যক্রম।

এর আগে দুপুরে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ওই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম জানান, দুপুরে ট্রলার ডুবির পর ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিউটিএ’র সমন্বিত প্রচেষ্টায় রাত ১০টার মধ্যে নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নদীতে প্রবল স্রোত ও প্রতিকূল আবহওয়ার মধ্যেই চলে এ উদ্ধার কার্যক্রম।

ট্রলার ডুবিতে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রাতেই সবার লাশ তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গারেশ্বর গ্রামে পাঠানো হয়। নিহতরা সবাই একটি মাটিকাটার ট্রলারের শ্রমিক।

গাউছুল আজম জানান, সন্ধ্যা সোয়া ৬টায় মো. তালেব (৩৫), রাত সাড়ে ৭টায় নেজাব ওরফে নিজাম (৩০), রাত সাড়ে ৮টায় সুজন (৩৬), রাত ৯টায় শাহীন (৩৮), রাত ১০টায় শরীফুল (৩৬) ও সুজব ওরফে সবুজের (৩০) লাশ উদ্ধার করা হয়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে ধলেশ্বরীতে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে বিপরীতগামী মাটি বোঝাই ট্রলার ‘এমভি রহমতউল্লাহ’র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মুহূর্তের মধ্যে মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৫-২০ জন শ্রমিক ছিল। অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ ছিল।

ট্রলারে থাকা মাটি কাটার শ্রমিক ময়াজউদ্দিন বলেন, ‘আমরা দাউদকান্দি থেকে মাটি নিয়ে ফতুল্লার ধর্মগঞ্জে যাচ্ছিলাম। দুপুরে মুন্সীগঞ্জগামী একটি বাল্কডেহ আমাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি তলিয়ে যায়। ওই সময়ে অনেকেই ইঞ্জিনরুমে ঘুমিয়ে ছিল।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে