,

পুলিশে যেন শিবির না ঢুকতে পারে, প্রধানমন্ত্রীর নির্দেশ

Pmনিজস্ব প্রতিবেদক : পুলিশ বাহিনীতে নতুন নিয়োগের ক্ষেত্রে সংশ্লিদের সর্তক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন সন্ত্রাসীরা অর্থাৎ জামায়াত-শিবির যেন শৃঙ্খলিত একটি বাহিনীতে ঢুকতে না পারে সে ব্যাপারে পুলিশের কর্মকর্তাদের সর্তক থাকতে বলেন তিনি।

বুধবার বিকেলে ১০ম জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর মনে রাখা উচিত- কিভাবে আগুন সন্ত্রাসীরা তাদের ওপর আক্রমণ করেছিল। আগুন সন্ত্রাসীদের হাত থেকে পুলিশও রক্ষা পায়নি। পুলিশের ১৮/১৯ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। এই বিষয়টি মনে রেখেও তো নিয়োগের ক্ষেত্রে তাদের সতর্ক থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘পুলিশ বাহিনীতে যাতে জামায়াত-শিবিরের লোক ঢুকতে না পারে, সেজন্য তাদের সচেতন থাকতে হবে। আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। আশা করি তারা সচেতন হবে।’

পুলিশ বাহিনীতে সন্ত্রাসী-জঙ্গিদের নিয়োগ বন্ধে সংসদ সদস্যদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নিজ এলাকায় পুলিশে নিয়োগের পর খোঁজ নিয়ে দেখবেন কোনো সন্ত্রাসী-জঙ্গি নিয়োগ হয়েছে কি না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে