,

ফারুক হত্যা মামলার এক আসামিকে কারাগারে প্রেরণ

 

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক কর্মী ফারুক হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Rajshi1456310570

 

এর আগে গত মঙ্গলবার দুপুরে আসামি অলিউল ইসলাম টিপুকে রাবির আরবি বিভাগের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু আরবি বিভাগের উচ্চমান সহকারী।মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, টিপু বেশ কিছুদিন থেকে আত্মগোপনে ছিল। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতেই তাকে মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার আদালতে হাজির করা হয়।

 

এ বিষয়ে মহানগর আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুস সালাম জানান, টিপু ফারুক হত্যা মামলার ৯৮ নম্বর চার্জশিটভুক্ত আসামি। পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।প্রসঙ্গত, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায় শিবির ক্যাডাররা। এসময় ছাত্রলীগকর্মী ফারুক হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।

 

 

ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে শিবিরের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে