বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে পিটিয়ে হত্যা প্রেমের জেরে

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকায় গভীর রাতে বাড়ির দেয়াল টপকে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে পিটুনিতে নিহত হয়েছেন মোহাম্মদ মাশরাফি (২৫) নামে এক যুবক।

 

মঙ্গলবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে চোর সন্দেহে বাড়ির মালিকরা মাশরাফিকে পিটিয়ে হত্যা করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা জিপিএইচ স্টিল নামের একটি কারখানার শ্রমিক মাশরাফির সঙ্গে কুমিরা হোসাইন আলী বাড়ির এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে বাড়ির দেয়াল টপকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান মাশরাফি। দেয়াল টপকে প্রেমিকার বাড়ির সীমানায় প্রবেশ করলেও আর জীবিত বের হয়ে আসতে পারেনি মাশরাফি। বাড়ির সদস্যরা অজ্ঞাত যুবকের বাড়ির সীমানায় প্রবেশ টের পেয়ে তাকে আটক করে চোর সন্দেহে পিটুনি শুরু করে। মারধরে মাশরাফি জ্ঞান হারালে তাকে মুমূর্ষু অবস্থায় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাশরাফিকে মৃত ঘোষণা করেন।

Pite-Hatta

সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, গভীর রাতে বাড়ির সীমানায় প্রবেশ করায় চোর সন্দেহে মাশরাফিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় বাড়ির মালিক হোসাইন আলী (৪৫) ও তার ছেলে শান্তকে (২০) গ্রেফতার করা হয়েছে। মাশরাফির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।