শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মশা থেকে বাঁচতে, কল দিন মেয়রকে

2015_12_27_14_11_24_T5tsVX9Q3GrdVXryjvkaWynJ6rFPTV_originalনিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, মশা নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোনো কর্মী যদি অবহেলা করে তবে তার মুঠোফোনে সরাসরি কল দিতে। মেয়রের মুঠোফোন নাম্বার : ০১৭১১৫৬৪৯৮৭।

তিনি বলেন, আগামী ৭ দিন চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এই সিটির অধীনে প্রতিটি মহল্লার প্রতি গলিতে চলবে এ অভিযান। মেয়র নিজে এই কাজের তদারকি করবেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তবেই ঢাকা শহরের পাহাড়সম সমস্যাগুলোর সমাধান সহজেই সম্ভব হবে।’

মেয়র বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে ৫০০০ ডাস্টবিন বসানো হবে দক্ষিণ সিটির অধীনে। কিন্তু শহরটাকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিন বসালেই চলবে না বরং তা ব্যাবহারে জনগণকে সচেতন হতে হবে।’

পরে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় মশক নিধনের এই ক্র্যাশ প্রোগ্রামটি। মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বিসিবি সভাপতি হতে চান তামিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো বিরোধ থাকতে পারে না

স্পিকারের কাছে ইনসাফ চাইলেন বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন