,

ইউনুস হত্যা : পুন:বিচারে ২ জেএমবি সদস্যের সাজা কমলো

Rajshahi-Jmb-Ru-Teacher-Murder-Rai-Photo-24-February-2016রাজশাহী অফিস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইউনুস হত্যা মামলার পুন:বিচারের রায়ে জামাআতুল মুজাহিদীন (জেএমবি) এর দু’সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান বুধবার দুপুর ১২টায় এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে শফিউল্লা ওরফে তারেক ওরফে আবুল কালাম এবং নওগাঁর সারকডাঙ্গা এলাকার হাজি আব্দুস সাত্তারের ছেলে শহিদুল্লাহ ওরফে মাহবুব।

রায় ঘোষণাকালে তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, এর আগে ২০১০ সালের ২৮ জানুয়ারি চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় প্রদান করে ট্রাইব্যুনাল। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই দু’জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন। পরে মামলাটি পুন:বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন হাইকোর্ট।

অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলাটি ট্রাইব্যুনালে আসার পর প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকার তার বাসা থেকে ৩০০ গজ দূরে আসামিরা ছুরিকাঘাত করে ড. ইউনুসকে হত্যা করে। এ ঘটনায় ড. ইউনুসের ভাই আব্দুল হালিম বাদী হয়ে ওইদিনই মহানগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।

২০০৭ সালের ১০ সেপ্টেম্বর তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মতিহার থানা পুলিশ। ২০০৯ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য দ্রুত রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। তখন এই মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে