বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি

Bristyনিজস্ব প্রতিবেদক : রাজধানীতের হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়। ফাল্গুনে এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে রাজধানীর পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া।

রাজধানীর কারওয়ান বাজার, ইস্কাটন, বাংলামোটর, ফার্মগেট, বাড্ডা, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়। প্রায় তিন মিনিটের এ শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলা স্তুপ জমে যায়।

এর আগে গতকাল (মঙ্গলবার) আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছিল, ফরিদপুর, মাদারীপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে