,

গভীর রাতে ঢাবিতে ব্যাপক ভাঙচুর, প্রভোস্টের পদত্যাগ দাবি

dhaka-university20151017214253_103305ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট আফতাব উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা। এসময় তারা হলে ব্যাপক ভাঙচুর চালান।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে প্রভোস্ট একদল পুলিশ নিয়ে স্যার এ এফ রহমান হলে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে যেকোনো বিষয়েই পুলিশ ডেকে ছাত্রদের ধরিয়ে দেন। আজকে রাতেও তাকে পুলিশ নিয়ে প্রবেশ নিয়ে করতে দেখে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ছাত্ররা সবাই হল থেকে বের হয়ে প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ ছাত্ররা হাতের সামনে যা পেয়েছেন ভাঙচুর করেছেন। এসময় তারা ‘এক দফা, এক দাবি, প্রভোস্ট তুই কবে যাবি’ ও আবাসিক হলে পুলিশ কেনো, প্রভোস্ট তুই জবাব দে’- এমন স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত দেড়টায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে