,

‘দেশের বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ৭৫হাজার কোটি’

MOhit01471456231796-300x250দেশের বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৭৬৯ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল ‍মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে আব্দুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী আরো জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেজে রক্ষিত ডিসেম্বর ২০১৫ পর্যন্ত মাসভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ও তদূর্ধ্ব বকেয়া স্থিতি সম্পন্ন ঋণ হিসাব এবং দশ হাজার টাকা ও তদূর্ধ্ব স্থিতি সম্পন্ন খেলাপি ক্রেডিট কার্ড হিসেবের ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৭৬৯ কোটি টাকা। এছাড়া দেশের তফসিলি ব্যাংকগুলো থেকে বিতরণ হওয়া কৃষি ও পল্লী ঋণের মধ্যে জানুয়ারি ২০১৬ সাল ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৫১৯ কোটি ২৪ লাখ টাকা।
এস এম আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে ই-টিআইএনধারী করদাতার সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের করদাতা ১৭ লাখ ৭৬ হাজার ৪০১ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের ই-টিআইএনধারীর সংখ্যা ৮৫ হাজার ২৮১ জন।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে