,

৫ তলা থেকে ছুড়ে ফেলে দেয়া সেই শিশুটি শঙ্কামুক্ত নয়

baby__103206নিজস্ব প্রতিবেদক : সেই শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়।এ মাসের শুরুতে রাজধানীর বেইলি রোডের একটি পাঁচতলা বাড়ির জানালা দিয়ে ছুড়ে ফেলে দেবার পরেও, বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল শিশুটি। ডাক্তাররা বলছেন, শিশুটির চিকিৎসা চলছে। শঙ্কামুক্ত বলা যাবে না।শিশুটি নাম রাখা হয়নি এখনো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথিতে শিশুটির নাম উল্লেখ রয়েছে ‘বেবি অব বিউটি’।বয়স ২৩ দিন।

শিশুটির চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি জানিয়েছেন, শিশুটির পায়ের ভাঙা হাড়টি এখন চামড়া ভেদ করে বেরিয়ে আসছে।

চিড় ধরেছে মুখের একটি হাড়েও।

ফেটে যাওয়া মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে আছে।

এছাড়া শিশুটিকে কয়েক দফায় রক্ত দিতে হয়েছে।

আর যেহেতু সে খেতে পারছে না, সেকারণে তাকে স্যালাইনের মাধ্যমে খাবার দিতে হচ্ছে।

তবে, তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে বলে জানাচ্ছেন অধ্যাপক ব্যানার্জি।

এদিকে, শিশুটির মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে