,

এপ্রিলে সিরিয়ায় নির্বাচন

Asad-220160223055417সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী এপ্রিল মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল সংসদ নির্বাচন হবে।এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধরত সব পক্ষকে মস্কো অথবা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
পুতিন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া, রাশিয়া কিংবা মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধ অভিযান পরিচালনা করবে না। বিরোধীদের পক্ষ থেকেও সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা এ বাহিনীকে সমর্থন দেয়া পক্ষের বিরুদ্ধে সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে।
তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও যদি কোনো গোষ্ঠী তৎপর থাকে তাহলে যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের খুঁজে বের করবে। এদিকে, এক বিবৃতিতে একই ধরনের শর্ত ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এবং আল-কায়েদার সঙ্গে যুক্ত দেশটির জঙ্গিগোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় আসবে না।
সৌদি আরব সমর্থিত প্রধান বিরোধী গোষ্ঠী ‘হাই নেগোশিয়েশন কমিটি’ যুদ্ধবিরতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তুরস্কও যুদ্ধবিরতি পরিকল্পনার প্রশংসা করেছে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে