,

প্রসিকিউশনের উপর অসন্তুষ্ট প্রধান বিচারপতি

ICT-1নিজস্ব প্রতিবেদক : আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্তসংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর শুনানী শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, মীর কাসেমের শুনানীর সময় প্রধান বিচারপতির কাছে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, মামলা পরিচালনায় সরকার যথেষ্ট টাকা খরচ করছে, কিন্তু সঠিকভাবে মামলা পরিচালনা করা হচ্ছে না বলে মনে হচ্ছে।
প্রধান বিচারপতি মীর কাসেম আলীর মামলাসহ অন্যান্য মামলা পরিচালনায় থাকা দায়িত্বশীলদের প্রতি গভীর অসন্তোস প্রকাশ করে তিনি বলেন, সাঈদীর মামলার শুনানীর সময়ও এ রকম অসংগতি ধরা পড়েছিলো।
মীর কাসেমের মামলায় এরকম দুর্বলতার কারণে রায়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে। তিনি বলেন, আদালত সব সময় চান আরো দক্ষ লোক নিয়োগ এবং নি্ষ্ঠার সাথে যেন কাজ করে।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত মামলা শুনানীর সময় অনেক মন্তব্য করেন এ গুলো মিডিয়ায় আসা ঠিক না। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি বলেন, মীর কাসেম আলীর মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক আগামীকাল শেষ হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, চট্রগ্রামের ডালিম হোটেল ছিলো টর্চার ক্যাম্প। এর মুল হোতা ছিলেন মীর কাসেম আলী। এখানে জসিম, টুল্টু সেন ও রনজিত দাশকে হত্যা করা হয়। এ হত্যার বিষয়টি আসামী পক্ষ অস্বীকার করেনি। মীর কাসেম আলীর নেতৃত্বে এসব হত্যাকাণ্ড ঘটেছিলো এটাই আমরা প্রমান করবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে